1. admin@doeltv.com : admin :
মুক্তিযোদ্ধা না হয়েও উপাধি ব্যবহারের অভিযোগ, জামায়াত প্রার্থীকে শোকজ - OnlineTV
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা না হয়েও উপাধি ব্যবহারের অভিযোগ, জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী ডেস্কঃ-
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পঠিত
শেয়ার করুন

মুক্তিযোদ্ধা না হয়েও নির্বাচনী প্রচারণায় নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ উপাধি ব্যবহার করার অভিযোগে বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই প্রার্থীর বিরুদ্ধে নোটিশটি জারি করা হয়।

নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট কাজী এরফানুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ শাহাবুদ্দিন মুক্তিযোদ্ধা না হয়েও নিজের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন।

নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৬-এর ১৩ ও ১৬ বিধি লঙ্ঘনের আলোকে এ ধরনের প্রচারণা বিধিবহির্ভূত।

এ কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে লিখিত বক্তব্য জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022