1. admin@doeltv.com : admin :
নকলায় নিজ জমিতে ধান রোপণে গিয়ে হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর - OnlineTV
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

নকলায় নিজ জমিতে ধান রোপণে গিয়ে হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পঠিত
শেয়ার করুন

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদের আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পৌরসভার লাভা মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ দৈনিক আজকের পত্রিকা-এর নকলা উপজেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র-এর শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম শ্যামলবাংলা২৪ডটকম-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পরিবারসহ নকলা পৌর শহরে বসবাস করে আসছেন। পৌরসভার লাভা মহল্লায় তার পৈতৃক বাড়ি ও কৃষিজমি রয়েছে। তিনি বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে তার আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল (৬০) এবং বকুলের আপন ভাতিজা হুমায়ুন কবির (৪০) দীর্ঘদিন ধরে তার জমি জবরদখলের পাঁয়তারা করে আসছিল।

ঘটনার দিন সকালে সাংবাদিক জাহাঙ্গীর শ্রমিক নিয়ে তার স্বত্বাধিকারভুক্ত জমিতে বোরো ধান রোপণের উদ্দেশ্যে গেলে বেলায়েত হোসেন বকুল কোদাল দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় হুমায়ুন কবির তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং কিল-ঘুষি ও লাথি মেরে তাকে আহত করেন।

খবর পেয়ে নকলা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় নকলা প্রেসক্লাবসহ জেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022