1. admin@doeltv.com : admin :
তারেক রহমানের আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বড় শোডাউন - OnlineTV
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

তারেক রহমানের আসনে দাঁড়িপাল্লার পক্ষে নারীদের বড় শোডাউন

নির্বাচনী ডেস্কঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত
শেয়ার করুন

বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনি লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিলো জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লার পক্ষে বড় ধরনের শোডাউন করেছেন হাজারো নারী। এই আসনে বিএনপির প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে শোডাউন দেয় জামায়াতের মহিলা শাখার নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, সকাল থেকে বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে নারী কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাটিডালি মোড়ে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাটিডালি এলাকা জনসমুদ্রে পরিণত হয়। পরে সেখান থেকে জামায়াত মনোনীত প্রার্থী ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ ও নির্বাচনী মিছিল বের করা হয়।

মিছিলটি মাটিডালি বিমান মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট দত্তবাড়ি এলাকা অতিক্রম করে। এরপর নামাজগড় হয়ে উপশহর এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নারীদের হাতে ছিল ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের ফেস্টুন ও ব্যানার। রাজপথে মিছিল চলাকালীন নারীরা প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ার পাশাপাশি সারাদেশে রাজনৈতিক কর্মসূচিতে নারী নির্যাতনের প্রতিবাদ জানান।

মিছিল শেষে সমাবেশে দেওয়া বক্তব্যে বগুড়া-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ‘বগুড়ার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে মায়েরা আজ ঘর ছেড়ে রাজপথে এসেছেন। এই গণজোয়ার প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। কোনো বাধা বা নির্যাতন চালিয়ে এই জোয়ার থামানো যাবে না।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022