1. admin@doeltv.com : admin :
শিশু গৃহকর্মী নির্যাতন-বিমানের এমডির পদ হারালেন সাফিকুর - OnlineTV
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিশু গৃহকর্মী নির্যাতন-বিমানের এমডির পদ হারালেন সাফিকুর

ডিবি নিউজ, ডেস্কঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পঠিত
শেয়ার করুন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে আটক হয়ে কারাগারে থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও পদ থেকে মো. সাফিকুর রহমানকে সরানো হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা। বিমানের এমডি পদ থেকে সাফিকুর রহমানকে সরানোর তথ্য জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, মো. সাফিকুর রহমান ফৌজদারি অভিযোগে কারাবন্দি হওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

এ অবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে উক্ত পদে পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে (বিমান ও সিএ) দায়িত্ব দেয়া হয়েছে। নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি নতুন দায়িত্ব পালন করবেন বলেও অফিস আদেশে জানানো হয়।

শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে রবিবার রাত ৩টায় উত্তরার এক বাসা থেকে সাফিকুর রহমান, স্ত্রী ও দুই কাজের মেয়েকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022