1. admin@doeltv.com : admin :
চুমুর দৃশ্যের পর যা করেছিলেন অভিনেত্রী নীনা - OnlineTV
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

চুমুর দৃশ্যের পর যা করেছিলেন অভিনেত্রী নীনা

বিনোদন ডেস্কঃ-
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩৫৭ বার পঠিত
শেয়ার করুন

নব্বই দশকের গোড়ার দিকে ‘দিললাগি’ নামে একটি টিভি সিরিয়ালে কাজ করেছিলেন বলিউডের এক সময়ের সাহসী অভিনেত্রী নীনা গুপ্তা। যেখানে কো স্টারকে চুমু খেতে হয়েছিল অভিনেত্রীকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রথম চুম্বনের দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন নীনা গুপ্তা।

নীনার কাছে প্রথম চুম্বনের দৃশ্যের অভিজ্ঞতা জানতে চাইলে নীনা গুপ্তা বলেন-অনেক বছর আগে আমি একটি সিরিয়াল করেছিলাম দিলীপ ধাওয়ানের সঙ্গে। সেখানে ভারতীয় টেলিভিশনের প্রথম ঠোঁটে ঠোঁট রেখে চুমুর দৃশ্য ছিল। বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। আমি সারারাত ঘুমাতে পারিনি।

তিনি জানান-আমার সহশিল্পী দেখতে সুন্দর ছিলেন। কিন্তু ও আমার বন্ধু ছিল না, তবে পরিচিত ছিল। আমি শারীরিক-মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তারপরও নিজেকে কোনো মতে রাজি করিয়েছিলাম ওই দৃশ্যের জন্য। দৃশ্যটা শেষ হওয়ার পরই নিজের মুখ ডেটল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। যাকে আমি ভালোভাবে চিনি না, তাকে চুমু খাওয়াটা আমার জন্য খুব কষ্টকর ছিল।

চ্যানেল কর্তৃপক্ষ এই দৃশ্য দিয়ে সিরিয়ালের প্রচার করতে চেয়েছিলেন। কিন্তু ওই সময় সিরিয়াল মানেই ছিল সপরিবারে বসে দেখার মতো বিষয়বস্তু। তাই বিতর্কের জেরে শেষমেশ দৃশ্যটি বাদ দেয়া হয়েছিল বলেও জানান নীনা গুপ্তা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022