“মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে প্রবাসী সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেল ৩ঘটিকায় সানবান্ধা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলহাজ্ব আশরাফ আলী মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. দুলাল আকন্দ। অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মো. নাজমুল ইসলাম জামাল, মো. মাসুম মিয়া, মো. রফিকুল ইসলাম আকন্দ, আব্দুর রাজ্জাক, মো. আব্দুল্লাহ, মহিলা ইউপি সদস্য আছিয়া আক্তার, সাবেক মেম্বার মো. ফয়েজ উদ্দিন ও মো. হায়দার আলী, প্রবাস ফেরত খোরশেদ আলম এবং বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অভিভাবকগণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক মো. কামরুল হাসান দুলাল।
অনুষ্ঠানে মানবিক ও সামাজিক নানা বিষয় তুলে ধরে প্রধান অতিথি মো. লোকমান হোসেন বলেন, মানুষ মানুষের জন্য সংগঠনের নাম শুনলেই ভিতর থেকে সামাজিক ও মানবিকতার আত্মবিকাশ ঘটে এবং সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করার প্রয়াসে বিবেক নাড়া দিয়ে উঠে।
সংগঠনের সাথে সমৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অনেক। তবে এ সংগঠনের একটি লক্ষ্য দেখেছি মানুষ মানুষের জন্য প্রবাসী হাসপাতাল নির্মাণ করা হবে। যেখানে গরীব অসহায় হতদরিদ্র এবং প্রবাস ফেরতদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ লক্ষ্যকে আন্তরিক সাধুবাদ জানাই এবং সংগঠনের নিজস্ব হাসপাতাল নির্মাণের আগ পর্যন্ত এ সংগঠনের ব্যানারে যে সকল রোগী যাবে তাদের আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় হতদরিদ্র মানুষদের সল্প খরচে চিকিৎসা সেবা দিবেন এবং সময় সুযোগে ফ্রী মেডিকেল ক্যাম্প করার ব্যবস্থা করবেন।

২০২১ সাল থেকে এ সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিক ভাবে আজই বহিঃপ্রকাশ করলো মানুষ মানুষের জন্য সংগঠনটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এবং কমিটির অন্যান্যদের নাম ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে ১২ জন উপদেষ্টা এবং কার্যকরী কমিটিতে ১৪জন ও ৩৫ জন সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

“কার্যকরী কমিটির নামের তালিকা”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে ঈদ পূর্ববর্তী সময়ে ঈদ উপহার বিতরণের আরেকটি অনুষ্ঠান হবে এবং ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ২’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।

