1. admin@doeltv.com : admin :
মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ মিছিল - OnlineTV
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ মিছিল

রাজিবুল ইসলাম রিয়াজঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬২৭ বার পঠিত
শেয়ার করুন

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঘাটাইলের এমপি আলহাজ্ব আতাউর রহমান খানের নেতৃত্বে ও উপজেলা তৃনমূল আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ মে) বিকেলে কলেজ মোড় চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে কলেজ মোড় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের জন্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের জন্য সাধুবাদ জানান। একইসঙ্গে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আলহাজ্ব আতাউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগ’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালিব হোসেন,আনেহলা ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, সন্ধানপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বেলাল, দেওপাড়া ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মো. রুহুল আমীন আকন্দ হেপলু, সংগ্রামপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান মো. গিয়াস বাবু, ঘাটাইল পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক মো. খলিলুর রহমান তালুকদার, দিগড় ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সুলতান মাহমুদ সুজন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022