1. admin@doeltv.com : admin :
ট্রান্সফরমারসহ দুই চোর আটক - OnlineTV
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

ট্রান্সফরমারসহ দুই চোর আটক

নয়ন হাসান বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৮১ বার পঠিত
শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে চুরি করা বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তামার তারসহ জাহাঙ্গীর আলম (৩৮) ও আসাদুল ইসলাম (৩৭) নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত চোরেরা হলেন, বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর, শালবাগান মহল্লার মৃত. আমজাদ হোসেন সরকার ছেলে জাহাঙ্গীর ও একই মহল্লার মো. মকবুল হোসেনের ছেলে আসাদুল। গতকাল শুক্রবার সকালে তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর জাহাঙ্গীর ও আসাদুলকে পৌর এলাকা পূর্বজগন্নাথপুর, শালবাগান থেকে গ্রেপ্তার করা হয়।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার পূর্বজগন্নাথপুর, শালবাগান এলাকা থেকে জাহাঙ্গীর ও আসাদুলকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও ১২ কেজি তামার তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তামার তারের মূল্য প্রায় ১৮ হাজার টাকা। তিনি আরও জানান, চোর জাহাঙ্গীর ও আসাদুল দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরি করে আসছিল।

চানতে চাইলে, বিরামপুর থানার তদন্ত (ওসি) আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার আসামীদের রিমান্ডের আবেদনসহ পুলিশ স্কটের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতার চোরদের বর্ণনা মতে আরও আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার এর অভিযান অভ্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022